এম এ মজিদ নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মোঃ খাইরুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চকমথুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিনের ছেলে খাইরুল ইসলামকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় গাঁজা: ৪০০ গ্রাম
ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৫২ পিস নগদ টাকা ৬ হাজার ১৮০ টাকা।
এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।