শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) ঝিনাইদহের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রে,প্তার, লাকসামে রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। ফরিদগঞ্জের নতুন এসি ল্যান্ড মোঃ হাফিজুর রহমানের যোগদান সাতক্ষীরায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া।

বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে বগুড়া-৬ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে ১৪নং ওর্য়াড এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়।

উক্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার।

এ সময় তিনি বলেন, “ বগুড়া জেলা কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষের বিজয় ছারা কোন বিকল্প নেই। বগুড়া সদর উপজেলা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালসহ পুরো বগুড়ার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়া অত্যন্ত জরুরি। দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের আশা-ভরসার প্রতীক হচ্ছে ধানের শীষ।”

গণসংযোগকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে আবারও প্রমাণিত হয়েছে যে, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষই জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক।

শেষে আরমান হোসেন ডলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ রায়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।” জয় হোক গণতন্ত্রের। জয় হোক মানুষের অধিকার আন্দোলনের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা