বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

বগুড়া জেলা জিসাস, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৮ই অক্টোবর (বুধবার) বগুড়ায় এক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, স্বেচ্ছাসেবক নেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। তাঁর নেতৃত্বে শ্রমিক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের সময় মোঃ আরমান হোসেন ডলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে পুনরায় দেশ ও জাতির সেবায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সুবহান পুটু,জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চানপুর উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক,শ্রমিক নেতা মোঃ সাব্বির হোসেন ছাবদুল,আরিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আরিফুর রহমান।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা