বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

বগুড়ার শেরপুরে তিনজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি — মহিলা মেম্বারের ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, জনতার হাতে এক অপহরণকারী আটক

মোঃ শাহাদৎ স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে ঘটেছে এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের এক মহিলা মেম্বারের ছেলে মোঃ হৃদয়সহ একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র তিনজন নিরীহ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের পরিবার বিষয়টি স্থানীয় জনতা ও প্রশাসনকে জানালে, এলাকাবাসী সতর্ক অবস্থান নেয়। পরে সীমাবাড়ী বগুড়া বাজার এলাকা থেকে জনতা এক অপহরণকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেরপুর থানার এস আই সাইফ বলেন “ঘটনার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপহৃত তিনজনকে উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত হৃদয়সহ কয়েকজন এখনো পলাতক রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, “এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।”

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে পুরো সীমাবাড়ী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের ত্বরিত হস্তক্ষেপ কামনা করেছেন যেন এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা