বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

সোহেল রানা স্টাফ রিপোর্টার

নওগাঁর বদলগাছী উপজেলার ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের কৃষক জয়দুল (৪২), পিতা মৃত হানিফ, সকালে নিজের জমিতে পটলের আবাদ শুরু করেন। খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খননের সময় মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে মাটি সরিয়ে দেখতে পান বিপুল পরিমাণ গুলি মাটির নিচে পোঁতা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি বদলগাছী থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খনন করে ৩২৫ পিস থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গুলি গুলো দীর্ঘদিন আগে-প্রায় ২০ থেকে ২৫ বছর কিংবা তারও বেশি সময় আগে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় গুলি গুলো দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, “গুলিগুলো কীভাবে এবং কারা এখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা