মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামে গণসংযোগে জনতার ঢল

জনতার ভালোবাসায় আপ্লুত লায়ন হারুনুর রশিদ

সাখাওয়াত: ভ্রাম্যমান বিশেষ প্রতিনিধ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা লায়ন হারুনুর রশিদ। এ সময় গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নারী-পুরুষ, প্রবীণ-বৃদ্ধ, যুবক ও কিশোররা ভিড় জমিয়ে তাকে ঘিরে রাখেন। ফলে গ্রামীণ জনপদে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগ চলাকালে লায়ন হারুনুর রশিদ জনগণের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “মানুষের দুঃখ-সুখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আপনাদের ভালোবাসাই আমার মূল প্রেরণা, এই ভালোবাসা নিয়েই আমি সবসময় কাজ করে যাব।”

স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, লায়ন হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা কার্যক্রমে অবদান রাখাসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগে সবসময় সক্রিয়।

এলাকার প্রবীণ এক সমাজসেবক জানান, “আমাদের এলাকার উন্নয়ন ও জনকল্যাণে লায়ন হারুনুর রশিদের বিকল্প নেই। তিনি সর্বস্তরের মানুষের নেতা।”

গণসংযোগে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ তার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে ভবিষ্যতে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লায়ন হারুনুর রশিদের এ গণসংযোগ বাশারা গ্রামে নতুন আশার সঞ্চার করেছে বলে অভিমত প্রকাশ করেছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা