সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা ৫ মে থেকে আম ভাঙা শুরু চুয়াডাঙ্গায় হাত বাড়ালেই মিলছে মাদক প্রতিরোধ গড়তে সমাজ ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন পুঠিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে খাবার স্যালাইন ও পানি বিতরণ চুয়াডাঙ্গাবাসীর জন্য সুখবর: একনেকে অনুমোদন পেল রেলবাজার ওভারপাস প্রকল্প কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘কলা ইমরান’ চুয়াডাঙ্গা দর্শনায় বগির অবস্থান না জানায় চরম ভোগান্তিতে যাত্রীরা সেন্টমার্টিন পৃথক অভিযানে গাঁজা, বিদেশি মদ জব্দ; আটক ১ জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার।

প্রয়াত কবি মাহমুদুল হাসান নিজামী স্মরণে জাতীয় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঈদা সুলতানা

স্টাফ রিপোর্টার

ঢাকা: নতুন আলো সাহিত্য পরিষদ–এর সম্মানিত উপদেষ্টা প্রয়াত কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী–এর স্মরণে জাতীয় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারের প্রাক্তন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি জাসাস ও সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যান্সার বিশেষজ্ঞ এস এম ডাক্তার সারোওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আসলাম সানী, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও ছড়াকার আতিক হেলাল এবং পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আলী চৌধুরী মানিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক ডেসটিনির ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবুল হাছান, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, পরিষদের উপদেষ্টা শ্যামল কুমার রায়, মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা উন্নয়ন ও পূর্ণবাসন সংস্থা–এর আমিরুল হক ভূঁইয়া, সাবেক জিএম বাংলাদেশ ব্যাংক–এর আইনুদ্দিন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা নুরুউদ্দীন শেখ।
এছাড়া বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম কনক, উপ-পরিচালক বাংলা একাডেমি–এর ডক্টর সাহেদ মন্তাজ, সাবেক অতিরিক্ত সচিব তন্ময় হারিস, অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক এবং কথাসাহিত্যিক সৈয়দ রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক শাওন আশরাফ, মানবতার দেওয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আবুল বাশার, বাংলাদেশ মানবিক সেবা সংস্থার চেয়ারম্যান ঝর্ণা আক্তার লুবনা, সংগঠক বিধান চন্দ্র রায় ও তাহেরা খাতুন, কবি ও আবৃত্তিশিল্পী সাহানা সুলতানা, আন্তর্জাতিক ইলোডরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইলোরা সোমা, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম, কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর মুজিব, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক–এর হাসিনা মমতাজ হাসি, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এস.এম. আমানুল্লাহ, কথাসাহিত্যিক হালিমা বেগম এবং সিনিয়র সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিনসহ প্রায় ১৮৭ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঞ্জু হোসেন ঈসা ও রলি আক্তার। বক্তারা মরহুম কবি মাহমুদুল হাসান নিজামীর সাহিত্যকর্ম, গবেষণা ও সমাজসেবামূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা