সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় এক পর্যটকের মৃ/ত্যু, আহত ৩ টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ কর্মি আহত প্রবাসী প্রিয়তোষ দেবনাথ ও আশুতোষ দেবনাথের ভ‚মি জবরদখলের প্রতিবাদে মানববন্ধনের উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ সায়েদাবাদ বাস টার্মিনালে বিআরটিএ’র ভিজিল্যান্স কার্যক্রম জোরদার, অতিরিক্ত ভাড়া আদায় রোধে তৎপরতা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩২

প্রবাসী প্রিয়তোষ দেবনাথ ও আশুতোষ দেবনাথের ভ‚মি জবরদখলের প্রতিবাদে মানববন্ধনের

এস এম জসিম, বিশেষ প্রতিনিধি:

আমরা গভীর উদ্বেগ, আতঙ্ক ও ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা লোহাগাড়া থানাধীন কলাউজান ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাউজান মৌজার স্থায়ী বাসিন্দা। নি¤œ তফসিলভুক্ত সম্পত্তি আমাদের পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত বৈধ সম্পত্তি। আমরা দীর্ঘ ২০ বছরেরও অধিক সময় ধরে উক্ত জমিতে শান্তিপূর্ণভাবে চাষাবাদ ও ভোগদখলে আছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কথিত ভ‚মিদস্যু মোঃ শহিদুল ইসলাম স¤প্রতি আমাদের পার্শ্ববর্তী কিছু জমি ক্রয় করে আমাদের জমিও জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছেন। আমাদের পরিবারের কর্তা ব্যক্তিরা প্রবাসে অবস্থান করার সুযোগ নিয়ে তিনি সন্ত্রাসী বাহিনীসহ আমাদের দখলীয় জমিতে অবৈধভাবে প্রবেশ করেন এবং সেখানে গর্ত খনন, সীমানা প্রাচীর ও পিলার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। গত ১৪/০৫/২০২৬ ইং তারিখ হইতে অদ্যাবধি তারা জোরপূর্বক আমাদের জমি দখলের পাঁয়তারা করে আসছে। আমরা এর প্রতিবাদ করলে মোঃ শহিদুল ইসলাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এমনকি আমাদের পরিবারের শিশু-কিশোরদের স্কুলে যাতায়াতের পথে ক্ষতি করার ও গুম করার হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা আজ অত্যন্ত আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।
তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভ‚মি প্রশাসন এবং দেশের সচেতন জনগণের কাছে জোর দাবি জানাচ্ছি- অবিলম্বে আমাদের বৈধ সম্পত্তিতে সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ ও দখলচেষ্টা বন্ধ করতে হবে । ভ‚মিদস্যু ও সন্ত্রাসী কর্মকাÐের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভ‚মি অফিস ও প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্তপূর্বক আমাদের ন্যায়বিচার প্রদান করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পৈতৃক সম্পত্তি ভোগ করতে চাই। আমরা কোনো সংঘাত চাই না; আমরা চাই আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। পশ্চিম কলাউজান, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম, বি.এস জরিপের ১১৩৪ নং খতিয়ানের বি.এস ৪৩৪৬ দাগের ১০ গন্ডা বা ২০ শতক জমি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা