শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শহিদুল-সম্পাদক আনারুল সাংগঠনিক আব্দুর রহমান ও মিজানুর

মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ধামইরহাট পৌর বিএনপির দলীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে মো.শহিদুর রহমান সরকার ছাতা মার্কা ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী চেয়ার মার্কা মো.নুরল ইসলাম পেয়েছেন ২০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.আনোয়ারুল ইসলাম মোরগ প্রতিকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীকে রেজুয়ান হোসেন রঞ্জু পেয়েছেন ১৯২ ভোট। এছাড়া দুটি সাংগঠনিক পদে বাই সাইকেল প্রতীকে মো.আব্দুর রহমান ২৪৪ ভোট এবং হাতি প্রতীকে ২০৪ ভোট পেয়ে মো.মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টাকা ভোটগ্রহণ চলে, সুষ্ঠু পরিবেশে ভোটারটা তাদের নিজ নিজ নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস কে এম ইকবাল রাব্বি ও তাঁর সঙ্গীয় সদস্যগণ ভোট গ্রহণ করেন। সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুইদিন পূর্বে সভাপতি পদে আজমল হোসেন শাহান চৌধুরী নিজেকে প্রত্যাহার করে নেন।
দলীয় নেতৃত্ব নির্বাচনে ৪টি পদের বিপরীতে সাবেক এমপি সামসুজ্জোহা প্যানেলে সভাপতি, সম্পাদক ও ১টি সাংগঠনিক সম্পাদকসহ ৩টিতে জয় পান এবং একই দলের অন্য প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান জয় পান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা