শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

টানা অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। শনিবার (১১ জুলাই) তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রাম পরিদর্শন করেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে পানিবন্দি মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরে তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার স্টেশন এলাকা এবং কোনাখালী ইউনিয়নের মরংগুনা গ্রাম পরিদর্শন করেন। বন্যাকবলিত এসব এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাকালীন প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ ও মোমবাতিও প্রদান করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জনদুর্ভোগ এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

পেকুয়ায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। চকরিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা