সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে বাড়ীঘরে হামলা ভাংচুর,লোটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ।

নয়ন আহমেদ বকুল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে প্রতিপক্ষের এডভোকেট কাদিরের বাড়ী সহ ২৫ টি বাড়ীঘরে হামলা ভাংচুর, লোটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে,এ বিষয়ে ভুক্তভোগী মাহমুদা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন যাহার নং-৫০ ।

ভুক্তভোগী সহ স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে বিরামপুরে একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি সংঘটিত হয় এতে একজন নিহত হয় এরই জের ধরে টানা কয়েকদিন ধরে শামীম আহমেদ, সাচ্চু মিয়া ও ইকবাল হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের প্রায় ২৫টি বাড়ীঘরে হামলা ভাংচুর, লোটপাট ও অগ্নি সংযোগ করে কয়েক কোটি টাকার ক্ষতিসাধন করেন।ভুক্তভোগীরা আরো জানান,হামলাকারীরা বি এন পির অফিস ও ভাংচুর করেছে ,তারা ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।

এলাকাবাসী সহ স্থানীয়রা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা