বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

“পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ইমাম হোসেন আকাশ নামে এক ছিনতাইকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চমেক হাসপাতালের ষষ্ঠ তলায় ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে এ হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে।

গ্রেফতার সাতজন হলেন— ছিনিয়ে নেওয়া আসামি মো. ইমাম হোসেন আকাশ (২৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৪), ভাই মোহাম্মদ হোসেন (১৯) এবং হামলায় অংশ নেওয়া আছমা (২৮), মো. মুন্না (২২), সুমাইয়া আক্তার (২৪) ও রাব্বি (১৯)।

পুলিশ জানায়, হামলার সময় ওই আসামিকে পাহারায় থাকা দেলোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হামলা চালিয়ে পুলিশ হেফাজত থেকে নিয়ে যাওয়া ওই আসামির নাম মো. ইমাম হোসেন আকাশ (২৫)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামে। তবে স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে নগরীর পতেঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে জনগণের গণপিটুনির শিকার হন ছিনতাইকারী ইমাম হোসোন আকাশ। এরপর তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এক পর্যায়ে ছিনতাইকারী আকাশের ‘নিজস্ব বাহিনী’ হাসপাতালে গিয়ে পুলিশকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘একজন এএসআই এবং দুজন কনস্টেবলের পাহারায় আকাশ চিকিৎসাধীন ছিল। রাত ৮টার দিকে তার ছোট ভাই ও স্ত্রীসহ প্রায় ১০ জন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ২৮ নম্বর ওয়ার্ডে ঢোকে। তারা কনস্টেবল দেলোয়ারকে ছুরিকাঘাত করে চিকিৎসাধীন আকাশকে নিয়ে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।