শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
হামলা-লুটপাটের ঘটনায় চক্রের মূলহোতা রাজু সহ ৩ আসামি কারাগারে টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান

পীরগনজে জাতীয় নাগরিক পার্টির জুলাই পথসভা

বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি – নাহিদ ইসলাম মোঃ মোস্তাফিজুর রহমান পীরগনজ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করার জন্য যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্মরণ করিয়ে বলেন মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে চাই গণঅদ্ভুত্থানে ছাত্র – জনতার এই বাংলাদেশে বিচার সংস্কার ও নুতন সংবিধানের দাবিতে জুলাইয়ের এই পদযাত্রা । শুক্রবার বৈকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শহরের পূর্ব চৌরাস্তার মোড়ে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রায়- পথসভায় শুরুতে তিনি এসব কথা বলেন । তিনি বলেন গণঅদ্বুত্থানের আন্দোলনে যারা ছিল, এখনো রাজপথে আছে তারা। কেউ যদি মনে করে আবারো পুনরুত্থানে বন্দোবস্ত, দখল, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী রাজনীতি তবে তাদের পরিণতি হবে স্বৈরাচার শেখ হাসিনার মতো । তিনি বলেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র- জনতার বাংলাদেশ । আমরা রাজনীতি বিশ্বাস করি না। আমরা একটি সুষ্ঠু অংশ গ্রহণমূলক নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই। তবে তার আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে হবে । যারা নির্মম ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন খুন, গুম ও হত্যা করেছে তাদের বিরুদ্ধে সঠিকভাবে আইনি বিচার করতে হবে। নাহিদ ইসলাম বলেন আমরা বারবার বলেছি আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে । সংবিধান প্রসঙ্গে বলেন বাংলাদেশ একটি নতুন সংবিধান প্রয়োজন । তাছাড়া অনেক সংস্কারের প্রয়োজন । পরিপূর্ণ ভাবে সংস্কার করা হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ গ্রহণ করা সম্ভব হবে এনসিপির। তিনি আরো বলেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত নির্বিচারে বাংলাদেশীদের গুলি করে হত্যা করছে। অবৈধ ভাবে পুশইন করা হচ্ছে। তা যে কোন মূল্যে প্রতিহত করা ও হত্যার ঘটনা বন্ধ করার প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বৈষম্যময় নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহন পাঠ করান উপস্থিত এনসিপির নেতাকর্মী ও ছাত্রদের। এ সময় বলেন আগামী ৩ ই আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির মহাসমাবেশ সেখানেই জুলাই ইশতেহার ঘোষণা নকশা হবে বলে। এর আগে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিমা যার বক্তব্য রাখেন । এনসিপির জুলাই পদযাত্রায় এ পথসভায় এনসিপির যুগ্ন মুখ্য সমন্বয়ক গোলাম মোর্তুজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় দক্ষিণঅঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা:তাসলিমা যারা, মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন । এনসিপির পদযাত্রায় এ পথসভা অনুষ্ঠানে কয়েক শতাধিক এনসিবির নেতাকর্মী, সমর্থক ও শিক্ষার্থীগণ উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দেয় । এ সময় বিভিন্ন পেশাজীবীর লোকজন ও আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা