শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ইউএনও ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ ‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-? জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নূরুল হক নূর রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ,

পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্য ও উপস্থিতিতে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ ও তৈরিকৃত নকল দুধ জব্দ করেছে প্রশাসন।

শনিবার (০৯ মে ২০২৬) সকাল ৭টা ২০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং বিপুল পরিমাণ তৈরিকৃত নকল দুধ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আব্দুল মোমিনের পিতা আজিজুল প্রামাণিককে আটক করা হয়। একইসঙ্গে আব্দুল মোমিন, আল আমিন, আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে এনএসআই-এর একজন উপ-পরিচালকসহ সংস্থাটির অন্যান্য সদস্য, স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে এনএসআই, পাবনা গোপনে নকল দুধ তৈরির বিষয়টি অনুসন্ধান করে আসছিল। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর বিষয়টি যুগ্ম পরিচালক, এনএসআই পাবনাকে অবহিত করা হয়। পরবর্তীতে তাঁর পক্ষ থেকে জেলা প্রশাসককে অবগত করার পরই এই যৌথ অভিযান পরিচালিত হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নকল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা