শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ইউএনও ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ ‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-? জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নূরুল হক নূর রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ,

পাঁচবিবিতে ইউএনও ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন

মোঃ শহিদুল ইসলাম রতন,সিনিয়র রিপোর্টার জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন নিজে ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একই সাথে মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও মশা থেকে ছড়ানো রোগের প্রাদুর্ভাব হ্রাস রোধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও মহদোয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব স্ব কর্মস্থল, বাসস্থান সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কাজের উদ্বোধন করেন ইউএনও মহদোয়। নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন দোকানদার ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পৌরপার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্থ বিনোদনস্থল নিশ্চিতকরণের অভিপ্রায়ে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা। এছাড়া মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ মন্দ দিকগুলো পরিহার করে বিকাল বেলা স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের খেলার মাঠে ফেরাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও মহদোয়। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলি, সম্পাদক সজল কুমার দাস, ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবে র সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা