শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে নীলফামারী জেলাস্থ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণের অংশ গ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ০৮ অক্টোবর ২০২৫ ইং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ টায় চিকিৎসা বর্জ্য

(ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা-২০০৮ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নুর আলম মহোদয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল । এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী জেলাস্থ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক/প্রতিনিধিগণ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জনাব মোঃ ইশতিয়াক মাহফুজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন এবং বিষয়ের সাথে সঙ্গতি রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন প্রদর্শনসহ স্বাগত বক্তব্য রাখেন ।

এসময় প্রধান অতিথি মহোদয় চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থা্পনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়, চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়াসহ হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার মালিক/প্রতিনিধিবৃন্দ কর্তৃক

উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভা শেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা