শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাতৃজগত পরিবারের সকল সাংবাদিকসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফি। পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে এক শুভেচ্ছা বার্তায় খান সিফাত রহমান রাফি বলেন, “ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন। এই পবিত্র দিনটি ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করে।” তিনি আরও বলেন, “আমি মাতৃজগত পরিবারের সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদের এই আনন্দ যেন সবার জীবনে সমানভাবে বয়ে আসে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে—এই কামনা করছি।” খান সিফাত রহমান রাফি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।” সবশেষে তিনি আবারও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক