শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন খান সেলিম রহমান

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আসে আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে। রমজান মাস মানুষকে সংযম, ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। তিনি আরও বলেন, রোজার মাধ্যমে মানুষ নিজের নফসকে পরিশুদ্ধ করে এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। এই মাস আমাদের শিখায় কিভাবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হয় এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার বন্ধন গড়ে তুলতে হয়। খান সেলিম রহমান বলেন, “ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য উপলক্ষ। এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত।” তিনি আরও যোগ করেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। পবিত্র ঈদের শিক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতরের বরকতে আমাদের প্রিয় বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা আরও বেগবান হোক। সকল সংকট, বিভেদ ও অশান্তি দূর হয়ে একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়ে উঠুক।” পরিশেষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত-বন্দেগি কবুল করুন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করে তুলুন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা