শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের সর্বস্তরের জনগণ কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফাহিমা আক্তার মুকুল

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট সমাজসেবীকা ও জননন্দিত ব্যক্তিত্ব নারী নেত্রী জাতীয়তাবাদী মহিলাদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল। এক আন্তরিক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের সুমধুর বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের যে শিক্ষা আমরা অর্জন করি, ঈদ সেই শিক্ষাকে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের এক অপূর্ব সুযোগ করে দেয়। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য কেবল আনন্দ-উল্লাসে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদেরকে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তাই আসুন, আমরা সবাই মিলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলি। ফাহিমা আক্তার মুকুল বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে। তিনি সকলকে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি শরীয়তপুরের সর্বস্তরের জনগণের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে। এবং সকলের ঈদ যাত্রা হোক নিরাপদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা