শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা গোমস্তাপুরে ইনসাব এর আয়োজনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি আমাদেরকে শেখায়—মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে। আমি সিনিয়র অ্যাডভোকেট মোঃ মামুন খান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গলাচিপা, পটুয়াখালী—ডাকুয়া ইউনিয়নসহ গলাচিপা উপজেলার সর্বস্তরের প্রিয় জনগণের প্রতি জানাই গভীর ভালোবাসা ও শুভেচ্ছা। এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন হোক ন্যায়, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা গড়ে তুলতে পারি একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ গলাচিপা। আসুন, ঈদের এই আনন্দকে আমরা সবার মাঝে ভাগ করে নিই। সকল বিভেদ, হিংসা ও সংকীর্ণতা ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই, মানবিকতার হাত বাড়াই এবং এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করি। আপনাদের সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা