রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

পটুয়াখালীর গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গলাচিপা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় পৌর মঞ্চ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের মূল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর মঞ্চে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদলের কর্মীসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু মহল কর্তৃক প্রকাশিত কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এ ধরনের ভাষার ব্যবহার শুধু শিষ্টাচার পরিপন্থী নয়, বরং এটি একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দেশে বর্তমানে আইনের শাসন নেই, দেশে গণতন্ত্র নেই, বিচার নেই বরং দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই বললেই চলে।

সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা বলেন, প্রতিদিন কোথাও না কোথাও খুন, ধর্ষণ, চুরি, দুর্নীতি কিংবা গুম-খুনের মতো ঘটনা ঘটছে, অথচ প্রশাসন তা দেখেও না দেখার ভান করছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও বলেন, যুবসমাজ আজ দিশেহারা। শিক্ষিত তরুণরা বেকার, রাষ্ট্রের সম্পদ লুটপাট হচ্ছে, অথচ জনগণের ভোটের অধিকার হরণ করে একটি অনৈতিক সরকার এবং কিছু কুচক্রী মহল জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে।

বক্তারা বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা শুধু তার ব্যক্তিত্বকে নয়, দেশের কোটি কোটি মানুষের আস্থাকেও অপমান করা।

বিক্ষোভকারীরা বলেন, আমাদের এ শান্তিপূর্ণ প্রতিবাদ ভবিষ্যতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের সম্মান রক্ষায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবে। তারা সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা