রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩

মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলসহ বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মোছা. সুরমা বেগম (৪০), মো. সোহাগ মিয়া (৩০) এবং মো. আবুল মিয়া (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুগিয়া গ্রামের আবুল মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় ১৫ শতাংশ পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সালিশে উক্ত জমির মালিকানা আবুল মিয়াদের বলে সিদ্ধান্ত দেওয়া হয়। তবে প্রতিপক্ষ সেই সিদ্ধান্ত মেনে নেয়নি বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, শনিবার দুপুরে প্রায় ১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় নারী-পুরুষ নির্বিশেষে কয়েকজনকে মারধর করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুগিয়া গ্রামের মোকশেদ আলীর ছেলে সায়েম মিয়া (২০), মোকশেদ মিয়ার স্ত্রী খোদেজা আক্তার (৪০), আটপাড়া উপজেলার যাদবপুর গ্রামের তোতা মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০) এবং মৃত তোতা মিয়ার স্ত্রী মদিনা আক্তার (৫৫)-এর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। এমনকি রাতে বাড়িতে আগুন দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “ঘটনার বিষয়ে এইমাত্র শুনলাম। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা