মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ “ক্যামেরা না থাকলে সাংবাদিক নন”—দেশের ৯৫ শতাংশ সাংবাদিকের ক্যামেরা কেনার সামর্থ্য নেই! মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল পালিত।

মান্নান,গলাচিপা, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপায়
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে তার নিজ উপজেলা গলাচিপায় ও গ্রামের বড়ি চরবিশ্বাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। শুক্রবার রাত পৌনে ১১ দিকে স্থানীয় পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি গলাচিপা পৌর এলাকা গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে একটি পৌর মঞ্চের কাছে সংক্ষিপ্ত সমাবাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সোয়েবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহবায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সেনাবাহিনী ও পুলিশ তার উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজকের এ বিক্ষোভ মিছিল।বর্তমান এনজিও সরকার ভিপি নুরের উপর অমানুসিক নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে এ জন্যই কী আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। আজকে সেই ফেস্টি বিভিন্ন বাহিনীর মধ্যে রয়ে গেছে। বক্তারা আরো বলেন, আমরা বাংলােিদেশে ১৬ বছর নিপীড়িত নিষ্পেষিত ছিলাম। সেখানে ‘গণবন্ধু’ ভিপি নুর ২০১৮ সাল থেকে রাজপথে তার অগ্রহণী ভূমিকা ছিল। সেই ভূমিকা দিয়েই তার সেই কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সেই আওয়ামী সরকারকে সহযোগিতা করেছিল জাতীয় পার্টি। সরকারকে বলবো, এই জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ওদের যদি নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের আপমর জনতা রাজপথে আছে, রাজ পথে থাকবে।
এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি উপর হামলার প্রতিবাদে নুরের নিজ গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে রাতে বিক্ষোভ মিছল হয়। অপরদিকে উপজেলার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ও মিছিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা