বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীতে ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান।

আশীষ বিশ্বাস

সিনিয়ার স্টাফ রিপোর্টারঃ

 

 

 

শিক্ষা সংস্কার, এমপিওভুক্তি, বকেয়া ভাতা পরিশোধ ও শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িদুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক-কর্মচারী ফেডারেশন নীলফামারী জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষক-কর্মচারীদের এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের হাতে প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপি তুলে দেন ফেডারেশনের নেতারা।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন ফেডারেশনের জেলা শাখার সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুক, বিভিন্ন উপজেলার শিক্ষক প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—
১️ বাড়ি ভাতা ৪৫ শতাংশে উন্নীত করা,
২️ চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ,
৩️ শতভাগ উৎসব ভাতা প্রদান,
৪️ প্রস্তাবিত ১,০৮৯টি এবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করা,
৫️ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা,
৬️ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধ এবং
৭️ পূর্ববর্তী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনাদায়ী পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করা।

সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেন বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে শিক্ষক সমাজকে মর্যাদা দিতে হবে। আমাদের দাবি কোনো বিলাসিতা নয়—এটি ন্যায্য অধিকার। সরকার অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়ন না করলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

জেলা সেক্রেটারি প্রভাষক উমর ফারুক বলেন, “নন-এমপিও শিক্ষকদের দীর্ঘদিন ধরে অবহেলায় রাখা হয়েছে। তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের সদিচ্ছা থাকলে আগামী বাজেটের আগেই সব নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব।”

শিক্ষক নেতৃবৃন্দ আরও জানান, শিক্ষকদের মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয়। স্মারকলিপিতে এসব বিষয় বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।