বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

নীলফামারীতে প্রবাসীদের লোন দেওয়ার নামে প্রতারণা

মোঃআশরাফুল ইসলাম রাজু

জেলা ব্যুরো প্রধান,নীলফামারীঃ
ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে বিদেশপ্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে উঠেছিল একটি প্রতারক চক্র। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে, এক সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চক্রটির চার সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই ২০২৫ তারিখে এ বিষয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করা হলে, পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খান এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে মামলাটির তদন্ত শুরু হয়।

পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে প্রতারক চক্রটির অবস্থান শনাক্ত করে, ১৯ জুলাই সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ রাকিবুল ইসলাম (২৫) — ইটাপীর, চাপড়া সরমজানি
২. মোঃ মমিন উদ্দিন (২২) — কামারপাড়া, চাপড়া সরমজানি
৩. মোঃ ফরিদ (২৪) — ফকিরপাড়া, বাবরীঝাড়
৪. মোঃ মশিয়ার রহমান (৩৫) — ইটাপীর, নীলফামারী সদর

অভিযানে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, একাধিক সিম, বিকাশ অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ এক লক্ষ দশ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে লোন সংক্রান্ত ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রবাসীদের টার্গেট করত। অধিকাংশ ভুক্তভোগী বিদেশে অবস্থান করায় তারা সহজেই প্রতারণার শিকার হতেন।

সাধারণ মানুষকে এই ধরনের প্রলোভনমূলক অফার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নীলফামারী জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা