মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে আমনের জমিতে পানি, লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা; দীর্ঘমেয়াদি সমাধানের দাবি কৃষকদের। তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুর থানা বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার তিনশত টাকা। শৈলকুপায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী তীর্থ নিহত সুন্দরবন সংলগ্ন বাজার থেকে অজগর সাপ উদ্ধার ‎দূর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুর থানা বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল।

মোঃ স্টাফ রিপোর্টারঃ রাসেল মাহমুদ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা, অপপ্রচার ও জনমনে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নং ওয়ার্ড কর্তৃক বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়া এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন । এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ,মিরপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ আক্তার পলাশ,রাসেল চৌধুরী মিঠু, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আওলাদ হোসেন, বিএনপি নেতা শহিদ রাজা লিংকন,ডিটেল,আরিফ উল্লাহ আরিফ,৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামিম আহমেদ,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি সোহেল,আনোয়ার,সেচ্ছাসেবক দল ৭নং ওয়ার্ডের আহবায়ক হারুন,১১ নং ওয়ার্ডের আহবায়ক কামাল,মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক জুয়েল শিকদার,যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন, যুগ্ন আহবায়ক বাবুল আহ্বায়ক শাহিন আলম, সদস্য কামাল হোসেন, আতিকুর রহমান রিপন, মোহাম্মদ স্বপন, মো. ফালানসহ ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবন ব্যাহত করার যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে। যারা রাজনৈতিক কর্মসূচির আড়ালে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।”
বক্তারা আরও বলেন, “গণতন্ত্রের নামে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। জনগণের জানমাল রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।”
তারা আরও বলেন, “অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে এবং সত্য তথ্য প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা