বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা হবে: এম কফিল উদ্দিন আহমেদ

ঢাকা জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী দল-বিএনপিকে নিয়ে একটা গ্রুপ ষড়যন্ত্র করছে। তারা আসন্ন নির্বাচনকে বানচাল করতে উঠেপড়ে লেগেছে। যা হতে দেওয়া হবে না। শক্ত হাতে মোকাবেলা করা হবে।

বুধবার রাজধানীর কাওয়লায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

এসময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন মায়ের মমতা থেকে বঞ্চিত ছিলেন। আদরের ভাইকে শেষ দেখাটা দেখতে পারেনি। কি নির্মম ছিল সেই দিনগুলো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেও জীবনের অনেকটা সময় হারিয়েছেন। আপনজন হারিয়েছেন।

তিনি আরও বলেন; দেশকে ভালোবেসে। সব সময় দেশের কল্যাণে ভেবেছেন তারেক রহমান। আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অসুস্থ থাকলেও স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাকে চিকিৎসা নিতে দেয়নি। গণতন্ত্র রক্ষার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

দ্রুতই নির্বাচনের কথা উল্লেখ্য করে তিনি বলেন; নির্বাচন সঠিক হবে বলে আমি আশাবাদী। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশগঠন করবে বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট বায়েজিদ মোল্লা।

সভায় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ৩১ দফা নিয়ে নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা