রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নিখোঁজ হওয়ার তিন দিন পর শুভ সন্ধ্যা সৈকতে আসাদুলের মরদেহ উদ্ধার

তালতলী প্রতিনিধি: এইচ এম রবিউল

বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো. আসাদুল (১৬)-এর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দক্ষিণ পাশে প্লাস্টিক কুড়াতে যাওয়া এক জেলে একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে অবহিত করেন। খবরটি দ্রুত স্থানীয় সাংবাদিকদের কাছেও পৌঁছে যায়।
সংবাদ পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুও উপস্থিত ছিলেন।
পরে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসাদুল। এরপর থেকে নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে টানা অনুসন্ধান চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা