বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে স্থানীয় লোকজন কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বশির হাওলাদারের বাড়ির সামনে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে এসআই মো. শহিদুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে মো. লিটন (৩৪) তিনি দীর্ঘদিন ধরে উপজেলার আমখোলা বাজার এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত শুক্রবার (১৪ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে ক্ষেত থেকে তরমুজ আনার উদ্দেশ্যে নিজের ট্রলি নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলেও জানা গেছে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা