শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা: কী ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ? আটঘরিয়ায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা *

নাটোরের নলডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় প্রতিশ্রুতি হুইপ দুলুর

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় নিরাপত্তা ও সহমর্মিতার বার্তা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ( ২৫ মার্চ) বুধবার বিকেল ৫টায়
উপজেলার ডাঃ নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম বুলবুল, শহিদুল্লাহ সোহেল, শামসুল আহম্মেদ রনি এবং সারওয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, তার বাবা ডাঃ নাসির উদ্দিন তালুকদার অতীতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। সেই ধারাবাহিকতায় তিনিও সবসময় হিন্দুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্মরণ করেন ১৯৯২ সালে বাবরি মসজিদ সংক্রান্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় তিনি নিজে রাত জেগে হিন্দুদের পাহারা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন। হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তাদের সমর্থন ও ভালোবাসা তিনি কখনো ভুলবেন না।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট উদয় কুমার ভট্টাচার্য্য এবং অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী সুকুমার সিংহ। সঞ্চালনায় ছিলেন অলোক কিশোর ভট্টাচার্য্য। আয়োজনে ছিল বাসুদেবপুর হিন্দু সম্প্রদায়।
এছাড়ও উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  মোঃ পাপেল তালুকদার,
৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম তালুকদার, সাজেদুর রহমান ডন প্রমূখ।
এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তার বক্তব্যের এক পর্যায়ে হুইপ দুলু নলডাঙ্গায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা