বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন। বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন। ভোলা জেলার লালমোহনে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও মসজিদে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত। তারাগঞ্জে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর’ উদ্বোধন

মোঃ রাসেল শেখ, ব্যুরো প্রধান নাটোর : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের মূল ফটকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। সভায় বক্তারা অনলাইনে ভূমি সেবাকে আরও সহজতর ও জনবান্ধব করার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভূমি সংক্রান্ত আধুনিক সেবার বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, উপজেলা প্রেসক্লাব (নলডাঙ্গা) সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখসহ ভূমির মালিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা