বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

নলডাঙ্গায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান,

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর : নাটোরের নলডাঙ্গায় মূলধারার সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রেসক্লাব। এ আহ্বান জানান উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা এম. জহুরুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলুর আহ্বানে “নলডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ” গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মনিরুল ইসলাম ডাবলু নতুন নামে একটি সংগঠন গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তবে আলোচনায় উঠে আসে, উপজেলায় প্রায় ৪০ জন সাংবাদিক থাকলেও উপজেলা প্রেসক্লাবের চারজন সদস্য ছাড়া অন্যান্য বিভিন্ন নামের সংগঠনের মাত্র ছয়জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে স্পষ্ট হয়, উপজেলার অধিকাংশ মূলধারার সাংবাদিক অনুপস্থিত থাকায় নতুন সংগঠনের মাধ্যমে ঐক্য গড়ে তোলা বাস্তবসম্মত নয়। এ প্রেক্ষাপটে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিককে বিদ্যমান প্রেসক্লাবের সাথে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতি এম. জহুরুল ইসলাম বলেন, “আমি সকল সাংবাদিককে উপজেলা প্রেসক্লাবে অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “একটি সংগঠনের মূল ভিত্তি হলো সদস্য ও নিজস্ব কার্যালয়। শুধু কাগজে-কলমে কমিটি গঠন করলে তার কোনো বাস্তব অস্তিত্ব বা গ্রহণযোগ্যতা থাকে না।” তিনি বলেন, নলডাঙ্গায় ইতোমধ্যে কার্যালয়বিহীন বিভিন্ন নামে অনেক ‘পকেট কমিটি’ বা ‘ব্যাগবন্দী কমিটি’ গড়ে উঠেছে, যা সাংবাদিক সমাজে বিভাজন তৈরি করছে। একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে ত্যাগ, শ্রম ও অর্থের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি বলেন, “সংগঠন একাধিক থাকতে পারে, তবে মূলধারার সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই।” এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ নলডাঙ্গার সাংবাদিক ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, রাশেদ আলম, হুমায়ূন রশীদ, সান্টু ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা