বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

নলডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব,  প্রিয়াংকা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব, সুমি আখতার।
উক্ত আলোচনা  সভায়   উপজেলা কৃষি কর্মকর্তা জনাব, মোঃ কিষোয়ার হোসেনের সঞ্চালনায়  সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব, সুমন সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব, রেহেনা পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব, নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরমাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমঅধিকারের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, কন্যা শিশুরা দেশের অমূল্য সম্পদ, তাদের এগিয়ে নিতে হলে পরিবার ও সমাজের ইতিবাচক মনোভাবই সবচেয়ে বড় শক্তি।

নলডাঙ্গা উপজেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা সবাই কন্যা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা