শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

নলডাঙ্গায় আত্রাই নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১লক্ষ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলায় মরা আত্রাই নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা এবং একটি মাটিবাহী ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপুর এলাকার মরা আত্রাই নদীতে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ২০-২৫ জন শ্রমিক দিয়ে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ট্রাক্টর ও চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন খাজুরা ইউনিয়নের চাঁদপুর বড়ঘাট এলাকার মোফাজ্জুল হোসেনের ছেলে মোঃ ইয়াদুল (২৬) এবং মৃত নবীর উদ্দিনের ছেলে মোঃ আজাদুল ইসলাম (৪০)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে তাদের ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা