সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

নবাগত ইউএনও আফরিন জাহানের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব আফরিন জাহান দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গত ১৩ জুলাই ২০২৫, রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরদিন, ১৪ জুলাই সোমবার বিকালে, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএনও জনাব আফরিন জাহান বলেন,

“আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। বেলকুচি উপজেলা ও পৌরসভার সকল সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।”

দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা, প্রচার সম্পাদক আশিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্যবৃন্দ:
আঃ মান্নান শেখ, মিন্টু মিয়া, তামজিদ রিয়াল, সুমন প্রামানিক, ও জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার অন্যান্য সদস্যরা।

সাক্ষাৎকালে সাংবাদিকবৃন্দ নবাগত ইউএনও’র কাছে বেলকুচি উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সাংবাদিক-প্রশাসন অংশীদারিত্বে উন্নয়নকাজে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা