শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

নতুন রাজনৈতিক ছত্রছায়ায় পুরনো মুখ – গণতন্ত্রের চেতনায় শঙ্কা

কলাপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ রহিম শিকদার,,

স্বৈরাচার পতনের পরও রাজপথে সক্রিয় রয়েছে স্বৈরাচারের দোসররা। নতুন রাজনৈতিক ছত্রছায়ায় পুরনো মুখগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে— এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ প্রবণতা গণঅভ্যুত্থানের চেতনার জন্য হুমকিস্বরূপ।

গত ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনা দেশত্যাগ করলেও তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক ঘনিষ্ঠদের কার্যক্রম বন্ধ হয়নি। বিভিন্ন নতুন রাজনৈতিক সংগঠনের আশ্রয়ে পুরনো ক্ষমতাসীন ঘরানার একাধিক ব্যক্তি এখনো সক্রিয়ভাবে রাজনীতি করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিভিন্ন নতুন দল ও সংগঠনের ব্যানারে স্বৈরাচারী ঘরানার বহু পুরনো মুখ আবারও রাজপথে সক্রিয় হচ্ছে। এতে গণঅভ্যুত্থানের চেতনা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, শাহবাগ পূর্বাঞ্চলে বাংলাদেশ জামাতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ইঞ্জি. মোঃ সালাউদ্দিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির যুগ্ম-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তিনি একই সঙ্গে দুই ভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা হিসেবে কাজ করছেন— যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

এছাড়া ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ইঞ্জি. সালাউদ্দিনের নেতৃত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু আইডিইবি সদস্যদের প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয়।

অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজেকে এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় আহবায়ক হিসেবে প্রস্তাব করেছেন। তিনি নিজেকে পাওয়ার প্লান্টে কর্মরত বলে পরিচয় দেন। পাশাপাশি অতীতে বিভিন্ন শ্রমিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনে যুক্ত ছিলেন বলে উল্লেখ করেছেন। তার যুক্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা নামের সংগঠনটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ন্ত্রিত বলে জানা গেছে।

ডিপ্লোমা প্রকৌশলী উইং–এনসিপির কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,ইঞ্জি. সালাউদ্দিন ও মোহাম্মদ হেদায়েত উল্লাহসহ কয়েকজন ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভাজন ও ষড়যন্ত্রে লিপ্ত। তাদের রাজনৈতিক আদর্শ এনসিপির মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা চাইছে সংগঠন যেন শক্ত ভিত্তিতে দাঁড়াতে না পারে।

তারা আরও বলেন,আমরা একটি দুঃশাসনকে বিদায় দিয়েছি। এখন গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোই চ্যালেঞ্জ। কোনো বিভ্রান্তি বা অপপ্রচার আমাদের সংগ্রামকে ব্যাহত করতে পারবে না।

গণআন্দোলনের অগ্রভাগের নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মন্তব্য করেছেন,যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ রক্ত দিয়েছে, সেই শাসনের সহযোগীরা যদি নতুন মুখোশে রাজনীতিতে ফিরে আসে, তবে গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে।

তারা আহ্বান জানিয়েছেন, গণআন্দোলনের চেতনা রক্ষায় স্বৈরাচারের দোসরদের রাজনৈতিকভাবে বয়কট করতে এবং অতীতে দমননীতির সহযোগীদের জনগণের আদালতে জবাবদিহির আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা