মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

নওগাঁর মান্দায় বিচ্ছেদের দুই সপ্তাহ পর লাশ হয়ে রাস্তার পাশে পড়েছিল পাখি নামের এক নারী

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে পাখি বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী দুই সন্তানের জননী। মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাখি বেগম মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে। আগের স্বামী মাসুদ রানা তাঁকে তালাক দেওয়ার পর তিনি ঢাকায় গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। ঢাকায় থাকাকালীন পরানপুর মৎস্যজীবীপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে তাইজুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। তবে দুই সপ্তাহ আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাঁকে হলুদঘর গ্রামের মোড়ে কয়েকজন যুবকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে পাখির স্বামী তাইজুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাড়িঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা