বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ গুপ্ত রাজনীতি: গণতন্ত্রের বিরুদ্ধে এক নীরব প্রতারণা নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: অস্ত্র সহ গ্রেপ্তার ৩ মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। রাস্তা নেই সেতু আছে ৫৭ লাখ টাকার প্রকল্পে অব্যবস্থাপনা মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন বাংলাদেশ সততা পার্টি (বাসপা) এর ঢাকা কেন্দ্রীয় কমিটি ঘোষণা*

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: অস্ত্র সহ গ্রেপ্তার ৩

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত হাবিবুর রহমানের ভাগনে সবুজ রানা, ভগ্নিপতি শহীদুল ইসলাম এবং তাঁর ছেলে শাহিন মণ্ডল। এ ঘটনায় মোট ছয়জন জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার বলেন, পারিবারিক জমিজমা বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাবিবুর রহমানের বাবা তাঁর ছেলেকে ১৩ বিঘা এবং ছেলের জমির থেকে মেয়েদের প্রত্যেককে পরিমাণে কম করে জমি লিখে দিলে এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। পুলিশের ভাষ্য,দুই দিন আগে সবুজ রানা ও শহীদুল ইসলাম একটি মাঠে বসে এ হত্যার পরিকল্পনা করেন। ঘটনার রাতে হাবিবুরের বাড়িতে অবস্থানরত সবুজ দরজা খুলে দিলে অন্যরা ঘরে ঢুকে পড়ে। রাত ১১টা থেকে ১টার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হাবিবুর রহমান, তাঁর স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়াকে হত্যা করা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদে সবুজ রানা হত্যার কথা স্বীকার করে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও ছোরা উদ্ধার করা হয়। পরে শহীদুল ইসলাম ও তাঁর ছেলে শাহিন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা