রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

ধোবাউড়ায় অফিসার ইনচার্জ আল মামুন সরকারের বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ একজন আটক।

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

 

ময়মনসিংহের ধোবাউড়া
পুলিশ সুপার নির্দেশনায় অফিসার ইনচার্জ আল মামুন সরকার নিজে উপস্থিত থেকে ওসি (তদন্ত) মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচারের সময় ১১৬বোতল ভারতীয় মদসহ একটি ই এক্স-2 পিক-আপসহ আজিজুর রহমান হৃদয় নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার ভোর সকাল অনুমান ০৫:০০ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাস স্ট্যান্ড টিকেট কাউন্টারের সামনে রাস্তায় একটি, ই এক্স-2 মডেলের একটি পিক আপ এবং পিকাপে বস্তায় রক্ষিত ৭০টি আইচ ভটকা (৭৫০ এম এল) ২৪টি মেঘডয়েল নঃ ১(৭৫০ এমএল), ২২টি এসি ব্ল্যাক (৭৫০ এমএল)সহ সর্বমোট ১১৬ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার হানিফ শওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার।

এছাড়াও অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা