বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা ইসলাম হত্যা: মূল অভিযুক্ত স্বপন শামীম গ্রেপ্তার।

মনির হোসেন ধামরাই প্রতিনিধি।
গেমিংয়ের নেশায় খুনি প্রতিবেশী ধামরাইয়ে শিক্ষার্থী হত্যার রোমহর্ষক নেপথ্য।ভার্চুয়াল গেমের নেশায় শেষ হলো একটি তাজা প্রাণ।

ঢাকার ধামরাইয়ে লাকুরিয়া পাড়ার এসএসসি পরীক্ষার্থী নাহিদ ইসলাম হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উঠে এসেছে অনলাইন গেমিং আসক্তি। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক স্বপন শামীম স্বীকার করেছেন, গেমিংয়ের টাকা জোগাড় করতেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।ধামরাইয়ের লাকুরিয়া পাড়ার সেই ঘাতক প্রতিবেশী স্বপন শামীম এখন শ্রীঘরে। ঘটনার দিন রাতেই তাকে সন্দেহভাজন হিসেবে আটকের পর বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা নেপথ্য কাহিনী। ৩৫ বছর বয়সী শামীম দীর্ঘ দিন ধরে মোবাইল গেমিংয়ে মারাত্মকভাবে আসক্ত ছিলেন।

​ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদাজানায়, গেমিং অ্যাপের পেছনে ব্যয় করার মতো পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না। সেই টাকার সংস্থান করতেই পাশের রুমের শিক্ষার্থীর ওপর চড়াও হন তিনি।জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে প্রচণ্ডভাবে মোবাইল গেমিংয়ে আসক্ত। গেম খেলার জন্য প্রচুর টাকার প্রয়োজন হতো। মূলত টাকার জোগাড় করতেই সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করব।প্রতিবেশী হওয়ার সুযোগে সহজেই ওই শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করেন শামীম। সামান্য কিছু টাকার নেশায় একজন মেধাবী শিক্ষার্থীর জীবন কেড়ে নিতেও দ্বিধা করেননি তিনি।

এই ঘটনায় পুরো ধামরাই এলাকায় শোকের পাশাপাশি অনলাইন গেমের ক্ষতিকর প্রভাব নিয়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।
একজন পরীক্ষার্থীর স্বপ্ন এভাবে ধূলিসাৎ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। তারা এখন কেবল ঘাতক শামীমের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায়


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা