রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

ধনবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১নং বীরতারা ইউনিয়ন বাসীর উদ্যোগে কেন্দুয়া বাজারে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী । টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর জনসভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বীরতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ হোসেন বিএসসি । বীরতারা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামানের সঞ্চালনায় জনসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হন । এডভোকেট মোহাম্মদ আলী বলেন, ” ধনবাড়ী মধুপুরের মানুষ নীরবে আমাদের পাশে এসে দাড়িয়েছে । কারণ আমরা সালিস দরবার করি নাই, চাঁদাবাজি জুলুম অত্যাচার করি নাই,দখল বাজি টেন্ডার বাজি করি নাই । আমারা জনগণকে ভালোবেসেছি, জনগণের পাশে থেকেছি । আমরা সবসময় ন্যায়পথে আছি,তাই জনগণও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে । আমরা রাজনীতিতে ত্যাগ স্বীকার করছি , মামলা খেয়েছি, জেল খেটেছি । আমরা রাজপথে ছিলাম, রাজপথে নিয়মিত আন্দোলন সংগ্রাম করেছি । তাই এই ত্যাগের সুফল আমরাই পাবো ইনশাআল্লাহ “।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা