রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

দৃষ্টিনন্দন রূপে গড়ে উঠেছে গলাচিপা উপজেলা পরিষদ চত্বর

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নতুন সম্প্রসারিত ভবনে কার্যক্রম শুরু হয়েছিল অনেক আগেই। তবে দীর্ঘদিন ধরে পরিষদের যাতায়াত সড়ক ও আশপাশের জলাশয় ভরাটসহ সৌন্দর্যবর্ধনমূলক উন্নয়ন কাজগুলো পিছিয়ে ছিল। সম্প্রতি বরাদ্দ পাওয়া যাওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটেছে। এখন দ্রুত গতিতে চলছে এসব উন্নয়ন কাজ।

পরিষদ ভবনের চারপাশে বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে, চলছে ফিনিশিং কাজ। পাশাপাশি যাতায়াতের রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকা সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নতুন করে খনন করা হচ্ছে পুকুর, বৃক্ষরোপন করা, আধুনিক লাইটিং ব্যবস্থা, আকর্ষণীয় প্রবেশদ্বার (গেট) নির্মাণ এবং শিশুদের জন্য একটি বিনোদনমূলক পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ চত্বর হবে আধুনিক, দৃষ্টিনন্দন এবং ব্যবহার উপযোগী।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “উন্নয়নমূলক কাজগুলো দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল মূলত পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে। সম্প্রতি বরাদ্দ পাওয়ায় আমরা দ্রুত গতিতে কাজ শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই সবগুলো কাজ শেষ করতে পারব।”

স্থানীয়রা মনে করছেন, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ এলাকা শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই নয়, বরং সাধারণ মানুষের জন্য একটি সুন্দর মিলনমেলা ও বিনোদনের স্থান হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা