শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

দুর্গাপুরে ১৮টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী রুকুনুজ্জামান আলম

মোঃ ইসমাইল হোসেন নবী

সিনিয়র রিপোর্টার,রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে এক এক করে ১৮ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন, পুঠিয়া দুর্গাপুর -৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী:- সাবেক ছাত্রনেতা, বর্তমান রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সফল সভাপতি মোঃ রুকুনুজ্জামান আলম।

মঙ্গলবার( ৩০ শে সেপ্টেম্বর) বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একের পর এক পূজা মন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। এবং হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে জাতীয়তাবাদী (বিএনপি) দল ক্ষমতায় আসলে দুর্গাপুরের ১৮টি পূজা মন্ডপের বসার জায়গা টাইলস দিয়ে নির্মাণ করে দেওয়া হবে।

পূজা মন্ডব পরিদর্শনকালে রুকুনুজ্জামান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঘোষিত ৩১ দফা কর্মসূচর মাধ্যমে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কোন প্রকার গ্রুপিং লবিং তৈরি না করে একটি সুসংগঠিত জাতীয়তাবাদী (বিএনপি) দল উপহার দিব ইনশাআল্লাহ।
এদিকে একই দিনে দুর্গাপুর হিন্দু পাড়া পূজা মন্ডব পরিদর্শনকালে দেখা হয়ে যায়,পুঠিয়া দুর্গাপুর -৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরো দুই নেতার। তারা হলেন, ঢাকা কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধাক্ষ গোলাম মোস্তফা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক।

উক্ত পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ কাজল, দূর্গাপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত আহবায়ক মোঃ আলাউদ্দিন, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব মোঃ মুনসুর আলী, দুর্গাপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবু কালাম, দুর্গাপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব রিপন আলী। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য এবং দুর্গাপুর উপজেলা যুবদলের নেতা মোঃ মিনহাজ সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন চৌধুরী, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন, যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জিল্লুর রহমান,পুঠিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুল আলী, পুঠিয়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মিঠন আলী এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা