শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষে ভোট দিন এডভোকেট পাবেল চৌধুরী।

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২ ( দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রিয় দিরাই শাল্লাবাসী আজও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি।সারা দেশে উন্নয়ন হলেও আমরা যোগাযোগ, শিক্ষা সহ সবদিক থেকে আজও অবহেলিত । যারা ক্ষমতায় ছিলেন তারা নিজের আখের ঘোচালেও এলাকার উন্নয়নে ছিলেন উদাসীন। তিনি বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগষ্ট আমরা দেশ কে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, সার দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে, আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।তিনি দিরাই শাল্লায় বিএনপি মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি নমিনেশন নাও পাই, যাকেই দল মনোনয়ন দেবে তাকেই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন তরান্বিত করতে হবে । বুধবার বিকেলে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে শাল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাল্ল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা চৌধুরীও উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক শিক্ষক আব্দুল করিম, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, বাহারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুসাঈদ, হবিবপুর বিএনপির আহবায়ক আল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন শিশু, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল,উপজেলা সেচছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জেলা তরুণদলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন,উপজেলা তরুণ দলের আহবায়ক উজ্জ্বল মিয়া, শাল্লা ইউনিয়ন বিএনপির সদস্য শফিক মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা