বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

দালালমুক্ত ডিবিএলএম হাসপাতাল বর্হিবিভাগ করার দাবীতে মানববন্ধন

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় অবস্থিত ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন (ডিবিএলএম) এর বর্হিবিভাগে দালাল উৎপাত বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে (২৫আগস্ট) ডিবিএলএম হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মতিবুল ইসলাম তুফান, দেলোয়ার হোসেন, তৈয়বুর রহমান, ফয়জুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ডিবিএলএম এর বর্হিবিভাগে শুধু নীলফামারী জেলা নয় আশপাশ এলাকা থেকেও চিকিৎসা সেবা নিতে আসেন রোগীরা কিন্তু দালালের উৎপাতের কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভ্রান্তির মুখে পড়ছেন।
আব্দুল জলিল নামে এক ব্যক্তি চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে ডিবিএলএম থেকে ফিরিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান ভালো চিকিৎসা দেয়ার কথা বলে। ডিবিএলএময়ে কম খরচে চিকিৎসা সেবা পেলেও উদ্দেশ্যমুলক ভাবে প্রাইভেট হাসপাতাল ক্লিনিয়ে নিয়ে গিয়ে রোগীর পকেট খালি করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেয়া মতিবুল ইসলাম তুফান বলেন, গেল বুধবার সৈয়দপুরের চৌমুহী এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা তমিজ উদ্দিনকে ভুল বুঝিয়ে একটি ক্লিনিক হাসপাতালে নিয়ে যান।
ডিবিএলএম খোলা থাকলেও তাকে কেন অন্যত্র নেয়া হলো এনিয়ে পরে জলিল ও তমিজ উদ্দিনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
বলেন, শুধু তমিজ উদ্দিনই এরকম অনেক উদাহরণ রয়েছে। ডিবিএলএমকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দালালমুক্ত চিকিৎসা কেন্দ্র চাই।
অভিযোগ নিয়ে জানতে চাইলে আব্দুল জলিল জানান, আমি নটখানায় একটি প্রাইভেট চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চাকুরী করি। আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমার নামে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে তা মিথ্যে ও ভিত্তিহীন।
এ ব্যাপারে ডিবিএলএম এর সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. পবর রোজারিও জানান, বিষয়টি আমরা জেনেছি এবং বর্হিবিভাগে যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বলেন, কোন রোগী যাতে হয়রানী কিংবা দালাল চক্রের সাথে জড়িয়ে না পড়েন সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা