সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ সম্পর্ক ফাউন্ডেশনকে রাজশাহী জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকের ওপর বোমা হামলা-অভয়নগর থানা পুলিশের নীরবতা..পুলিশ কি তবে সন্ত্রাসীদের রক্ষাকবচ? হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সালিশ বৈঠক শেষে সন্ত্রাসী হামলা: বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেফতার

দর্শনা ০১ নং ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন রুকনুল আমিনের দোয়া ও সালামসহ দাঁড়িপালা মার্কায় ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন দর্শনা পৌরসভার ০১ নং ওয়ার্ডে তার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছেন। বুধবার সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানারে উল্লেখিত “ভাইয়ের সালাম নিন – দাঁড়িপালা মার্কায় ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমপি পদপ্রার্থী রুকনুল আমিন নামে ০১ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনার বার্তাও উল্লেখ ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“নির্বাচনী মাঠে দাঁড়িপালা মার্কাই হবে ন্যায়-নীতির প্রতীক। জনগণের সেবা, ন্যায়বিচার এবং শান্তির রাজনীতি প্রতিষ্ঠায় রুকনুল আমিন ও রুহুল আমিন—দুজনই জনগণের পাশে থাকবেন।”

স্থানীয় মুরব্বি, তরুণ ভোটারসহ উপস্থিত সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দর্শনা পৌর শাখার আওতায় পরিচালিত এই নির্বাচনী কার্যালয় ভবিষ্যতে ভোটার সেবা, প্রচারণা এবং সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে কাজ করবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা