মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় বনায়ন ও সবুজায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ১ জুলাই ২০২৫:
মোঃ দেলোয়ার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় পরিবেশ উন্নয়ন, বনায়ন ও সবুজায়নের লক্ষ্যে ডিএসসিসি ও বন অধিদপ্তরের মধ্যে আজ মঙ্গলবার নগর ভবনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডিএসসিসির মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে কর্পোরেশনের পক্ষে সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বন অধিদপ্তরের পক্ষে ঢাকা সামাজিক বন সার্কেলের বন সংরক্ষক জনাব হোসাইন মুহম্মদ নিশাদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরব্যাপী ডিএসসিসির নির্বাচিত এলাকায় নগর বনায়ন কার্যক্রম পরিচালিত হবে। কর্পোরেশনের অর্থায়নে বন অধিদপ্তর কারিগরি পরামর্শ, পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে। বনায়ন পরবর্তী পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় কমিউনিটির অংশগ্রহণও নিশ্চিত করা হবে।

প্রথম পর্যায়ে ডিএসসিসির আওতাধীন ৩৫টি মিডিয়ানের মধ্যে প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৬টি মিডিয়ানে ঘাস ও গাছ রোপণ করা হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বলেন, “১৯১৭ সালের পরিকল্পনায় ঢাকা শহরকে ‘বাগানের শহর’ হিসেবে রূপান্তরের কথা বলা হয়েছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে আজ সবুজ ঢাকা হারিয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে এ শহর একদিন বসবাসের অযোগ্য হয়ে পড়বে।” তিনি আরও জানান, আগামী অর্থবছরে ডিএসসিসির বৃক্ষরোপণ খাতে ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক ড. মোঃ জগলুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা