বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন তিস্তামুখঘাট–বাহাদুরাবাদ রুটে সেতু বা টানেল নির্মাণের দাবি সৌরশক্তির মাধ্যমে নদীর পানি ব‍্যবহার করে সেচ সিস্টেম,ফসল উৎপাদন প্রদর্শনী ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তানজিল ইসলাম সাতক্ষীরার কদমতলায় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত ডেল্টা হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: অতিরিক্ত বিল, প্রতারণা ও রোগী হয়রানির চিত্র দুই দিনে সুন্দরবন থেকে ২২ জেলে অপহরণ নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক। মহাসড়কের পাশে নিথর দেহ—ভোরের নীরবতা ভেঙে বোনের আহাজারি নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে মাদক, অস্ত্র ও নগদ অর্থসহ ১০ জন আটক

তালায় নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

মোঃ আঃ কুদ্দুস পাড় তালা উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস পাড়, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এনামুল হক, আরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নবাগত ইউএনও মহোদয় সাংবাদিকদের সাথে আন্তরিক মতবিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মজীবন কামনা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে উন্নয়নমূলক কাজে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা