সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

তালতলীতে অপারেশনে নবজাতকের মৃত্যু: বিচার দাবিতে স্বজনদের আহাজারি

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন

বরগুনার তালতলী উপজেলা ইসলামিক হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে আবারও ঘটলো মর্মান্তিক ঘটনা। জানা গেছে, হাসপাতালটিতে নেই কোনো দক্ষ ডাক্তার, নেই প্রশিক্ষিত নার্স। তথাকথিত হাতুরে ডাক্তার ও অদক্ষ নার্সদের দ্বারা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে সিজারিয়ানের মতো জটিল ও গুরুত্বপূর্ণ অপারেশন।
স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় অস্ত্রের আঘাতে নবজাতক গুরুতর আহত হয়। পরে শিশুটি মারা যায়। নবজাতকের লাশ হাতে পেয়ে পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়ে এবং হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে। স্বজনরা দোষীদের শাস্তি দাবি করে বলেন— “এ হাসপাতাল গুটি কয়েক হাতুরে ডাক্তার ও নার্সের মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলছে। আমরা এর বিচার চাই।”
স্থানীয় সচেতন মহলও বলছে, অবিলম্বে তালতলীর এই বেসরকারি হাসপাতালটির কার্যক্রম তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, নইলে এ ধরনের ভয়াবহ ঘটনা আরও ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা