রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-সাবেক এমপি হাবিব

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার তালা’র তেতুলিয়া ইউনিয়নের বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ইউনিয়ন বিএনপির আয়োজনে, নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি হাবিব এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি এসময় আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।
তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা সংসদীয়-১ আসনের টিম প্রধান আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।

এসময় বিনা প্রতিদ্বন্দিতায় ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ৮নং ওয়ার্ডের সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নির্বাচিত হন। সকল সাধারণ সদস্যের মতামতের ভিত্তিতে এসময় ৫১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা